হঠাৎ করেই চলে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা

হঠাৎ করেই চলে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা

মারা গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা। অপুর সাথেই থাকতেন তার মা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস।

এ তথ্য নিশ্চিত করে অপু বিশ্বাসের সহযোগী সজল জানান, মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু।

জানা গেছে, ব্রেইন স্টোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসক জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।