× Banner
সর্বশেষ
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা বিশ্ব স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে ঝিকরগাছায় র‌্যালী ও আলোচনা সভা শপথের পরই জনকল্যাণে সরব এমপি আবু তালিব-কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বাজার তদারকি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত কালকিনিতে দুই মাস পর জামিনে মুক্ত রাজ্জাক সরদার জনগণের চাওয়া পাওয়া পূরণ করাই আমাদের লক্ষ্য – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে – বিমান মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেনহজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াহাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেনআমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কী না। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।

অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..