× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

পিআইডি

হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
সরকারের ভাবমূর্তির প্রশ্ন

হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফলতি সহজভাবে নেওয়া হবে না। বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ বিকেলে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন মন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, এবছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এবছরের হজ ব্যবস্থাপনায় যেসকল দপ্তর ও সংস্থা ভালো সেবা দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

এসভায় হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।

এসময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..