× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ডেস্ক

হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছে ৯ জন বাংলাদেশি, হাসপাতালে ১৮ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ওমরাহ পালন

পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, এবারের মৌসুমে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য।

বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ৬২ জন। সেখানে বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ১৮ জন।এ ছাড়া, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি।

বুলেটিনে আরও বলা হয়, এবারের মৌসুমে হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।

গত ২৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বমোট হজযাত্রী ৫২ হাজার ৬৯০ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে গিয়েছেন ৪৮ হাজার ১০৭ জন হজযাত্রী। সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি যাবে ৩১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।


এ ক্যটাগরির আরো খবর..