× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

হজযাত্রীদের সঙ্গে অনিয়ম, প্রতারণা অনুসন্ধান করবে দুদক

admin
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  হজ মৌসুমে অনিয়ম ও হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মৌসুমে হজের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিসংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চেয়ে সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে দেখা করে দুদক এসব বিষয়ে নথিপত্র চান বলে জানা যায়।

আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত নথিপত্র সরবরাহ করা হবে বলে জানা যায়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর হজের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে মোট ২২৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।  টাকা নিয়েও হাজীদের মানসম্মত ট্রলিব্যাগ না দেয়া, ভিসা থাকার পরও হজে পাঠাতে টালবাহানা, সৌদি আরবে তাসরিয়াবিহীন (চুক্তিহীন) বাড়িতে রাখা ও নিম্নমানের খাবার দেয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে এসব এজেন্সির বিরুদ্ধে। এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গেল নভেম্বরে তিনটি তদন্ত কমিটি করে ধর্ম মন্ত্রণালয়।

প্রথম কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) হাফিজ উদ্দিনকে প্রধান করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) হাফিজুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় কমিটি এবং যুগ্ম সচিব (সংস্থা) এবিএম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে তৃতীয় কমিটি গঠন করা হয়। কমিটিগুলো ৭৮টি এজেন্সির অভিযোগ খতিয়ে দেখবে। ইতোমধ্যে কমিটিগুলো সংশ্লিষ্ট এজেন্সির শুনানি শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..