× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী নিহত দুজন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ মার্চ, ২০২১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ (৪১) এবং প্যাড বাদক পার্থ গুহ (৫০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। নিহত দুজন মিউজিশিয়ান ছিলেন। এই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

১৩ মার্চ শনিবার  ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

https://thenewse.com/wp-content/uploads/Lutfar-and-Beauty.jpg

এ ছয়জনের মধ্যে লুৎফর ও বিউটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.ইছহাক জানান, চালকসহ ৮ জন নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। আর লরি ছিল ঢাকামুখী।

মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে ইউটার্নে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এ সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে মাইক্রোবাসের চালকসহ আট যাত্রীকে স্থানীয় মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পার্থ প্রতীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার  জানান, আহত তিনজনের মধ্যে হানিফ আহমেদকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিউটি ও লুৎফর হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মীরসরাই স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। লরি এবং মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

লরিটি পুলিশ আটক করেছে। তবে লরির চালক কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এসআই ইছহাক।

চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের বলেন, ঢাকা থেকে কক্সবাজারে একটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড বাজাতেন। হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। আহত হয়েছেন সংগীতশিল্পী বিউটিও।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..