× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাইসাইকেলের সঙ্গে মটরসাইকেল সংঘর্ষে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার রাকড়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে গাজীর বাজার আসছিল আরিফুল। পথিমধ্যে তেঘরীহুদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আরিফুল ও বাইসাইকেল চালক আলেক হোসেন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিবলী খাতুন জানান, হাসপাতালে আসার আগেই আরিফুল মারা গেছেন। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..