× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

আশাশুনির বাহাদুরপুর টু তেঁতুলিয়া সড়কে ভয়াবহ ভাঙ্গন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
সড়কে ভয়াবহ ভাঙ্গন

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর টু তেতুলিয়া বাজার সড়কে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। দ্রুত সড়কটি রক্ষায় সংস্কার কাজ না করা হলে পুরো সড়ক ভেঙ্গে চলাচল অনুযোপযোগি হওয়ার সম্ভাবনা বিরাজ করছে।

কুল্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাহাদুরপুর গ্রামের ভিতর দিয়ে ওয়াপদার রাস্তার উপর দিয়ে তেতুলিয়া বাজার মুখি সড়কটির নির্মান কাজ শেষ হয়ে মাত্র ২ বছর আগে। সড়কটি দিয়ে কুল্যা ইউনিয়নসহ বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ইউনিয়নসহ বুধহাটা ও পার্শ্ববর্তী ইউনিয়ন সমুহের মানুষ বিভিন্ন স্থানে যাতয়াত করে থাকে। সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রতিদির শত শত যানবাহন সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কের গাবতলা গ্রামের মধ্যে প্রায় অর্ধ কিঃমিঃ এলাকার নদীর পাশের ভাঙ্গন শুরু হয়ে ৬মাসাধিক কাল।

সড়কের পাশ থেকে বেকু মেশিন দিয়ে মাটি কেটে সড়কে ব্যবহার করায় সড়কটি দুর্বল ছিল। পরবর্তীতে বেতনা নদীর লবণাক্ত পানি ও পানির ঢেউ সড়কের স্লোবে আছড়ে পড়ায় স্লোবের মাটি সরে গেছে। বর্তমানে মাটি ভেঙ্গে পড়ে যাওয়ার পাশাপাশি পিচ ঢালাই রাস্তাও ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধ কিঃমিঃ এলাকায় মূল সড়কের অংশ বিশেষ করে ধ্বসে পড়েছে।

দ্রুত সড়ক রক্ষার্থে কাজ না করা হলে পুরো সড়কটি হুমকীতে থাকবে এবং সড়ক ভেঙ্গে চলাচল অনুপযোগি হতে পারে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, পানির ঢেউয়ের আাঘাতে স্লোবের মাটি সরে যাওয়ায় ভাঙ্গন লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে জরুরী ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..