× Banner
সর্বশেষ
হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি বাড়ছে

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
সড়কের পাশ ভেঙ্গে গর্ত সৃষ্টিতে ঝুঁকি বাড়ছে

পাইকগাছায় কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বে এ্যাপ্রোস সড়ক ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

বৃষ্টিতে বালি ধ্বসে গর্তটি আরো বড় হয়ে পড়বে, এতে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালিয়া ব্রীজের পূর্বপার্শ্বের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে এ্যাপ্রোস সড়কের পাশ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

কয়েক দিনের ভারি বৃষ্টিতে সড়কের পাশের বালি ধ্বসে যাওয়ায় রাস্তা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দিন দিন গর্ত বড় হচ্ছে। এ কারণে গর্ত পড়ে যাববাহন দূর্ঘটনার শিকার হতে পারে। উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন কার, মাইক্রো, পিকআপ,ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে।

গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার পাশের বালি ধ্বসে রাস্তায় বিশাল খাদের সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যে কোন সময় গর্তে পড়ে যানবাহন দূর্ঘটার কবলে পড়তে পারে।

এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার মো:হাফিজু রহমান খান জানান, কয়েক দিন আগে রাস্তা সংস্কার করা হয়েছে। রাস্তার পাশের বালি ধ্বসে যাওয়ায় গর্ত হয়েছে।গর্তটি পরিদর্শন করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভাঙ্গা গর্তটি সংস্কার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..