× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিআইডি

স্মার্ট বাংলাদেশ গড়তে সহজলভ্য মোবাইল ও ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে -টেলিযোগাযোগ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
স্মার্ট ডিভাইস সহজলভ্যকরণ বিষয়ক সেমিনারের উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে মোবাইল সেট সহজলভ্য করার পাশাপাশি মোবাইল ইন্টারনেটকে সাশ্রয়ী করতে হবে

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে মোবাইল সেট সহজলভ্য করার পাশাপাশি মোবাইল ইন্টারনেটকে সাশ্রয়ী করতে হবে। তিনি বলেন, শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে মোবাইল সেট এনে বাংলাদেশের মোবাইল উৎপাদকদের প্রচণ্ড ক্ষতি করা বন্ধ করতে হবে। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসির সভাকক্ষে মোবাইল অপারেটর, মোবাইল উৎপাদন খাত এবং আইএসপিএবিসহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নিয়ে সাধারণের মধ্যে স্মার্ট ডিভাইস সহজলভ্যকরণ বিষয়ক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাক  ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসাইন এবং মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট রুহুল আলম আল মাহবুব বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল উৎপাদনে সরকারের সহযোগিতার বিভিন্ন দিক বর্ণনা করে বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইলফোন উৎপাদনের ভিত্তি তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় আজ দেশে ১৫টি উৎপাদন কারখানা গড়ে উঠেছে এবং এসব কারখানায় উৎপাদিত মোবাইল ফোন দেশের মোবাইল ফোনের চাহিদা মিটাতে সক্ষমতা অর্জন করছে। তিনি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে মোবাইলের পাশাপাশি দেশে কম্পিউটার ও ল্যাপটপ এবং ট্যাব উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান এবং এই ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশে মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডিভাইস অপরিহার্য উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ -৯৯ অর্থবছরে কম্পিউটারের ওপর থেকে ভ্যাট

ট্যাক্স প্রত্যাহার করে দেশে কম্পিউটার বিপ্লবের অভিযাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায়  কম্পিউটার সাধারণের ক্রয় ক্ষমতায় আসে। কম্পিউটারকেও আমরা স্মার্ট ডিভাইস হিসেবে দেখবো উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে সফটওয়্যার রপ্তানির মতো ডিজিটাল ডিভাইস রপ্তানির ক্ষেত্রেও প্রণোদনা দিচ্ছে। এর ফলে দেশে স্মার্ট ডিভাইস শিল্প যেমন বিকাশ লাভ করবে তেমনি পরোক্ষভাবে জাতীয় রপ্তানিতেও এই খাত বড় অবদান রাখবে। এক্ষেত্রে ভিয়েতনাম অনন্য একটি দৃষ্টান্ত এবং দেশটি মোবাইল ফোন রপ্তানি থেকে বার্ষিক ১৫ বিলিয়ন ডলার আয় করে থাকে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট সাধারণের জন্য সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী স্মার্ট সংযোগের উপর গুরুত্বারোপ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি সহজলভ্য করতে আমাদের উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ কার্যকর উদ্যোগ গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাজ করছে।

বিটিআরসি’র চেয়ারম্যান সেমিনার থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের আলোকে এ বিষয়ে একটি কার্যকর নীতিমালা তৈরি এবং সে আলোকে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..