× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম

‘স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম হাতে নেয়া হয়েছে। বিভিন্ন সংকটের মধ্যেও নতুন শিক্ষাক্রমের কাজটি সম্পন্ন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৬দিন ব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি জানান, পাঠ্যবইয়ে সামান্য কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধনে কাজ চলছে। কথিত মিথ্যাচার ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই ও অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ’নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, মূল্যবোধ গড়ে উঠবে, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা সচিব সোলেমান খানসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৬ দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৮২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৪৪০জন ও ছাত্রী ৩৮৪ জন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে যশোরের ৬টি মাঠ। ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে নিয়ে গঠিত পদ্ম, রাজশাহী ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে গঠিত চাঁপা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলকে নিয়ে বকুল এবং বরিশাল ও খুলনা অঞ্চল নিয়ে গঠিত হয়েছে গোলাপ। এ চারটি অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগীদের নিয়ে হচ্ছে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার পুরস্কার হিসেবে প্রথম হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ, দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৭০ হাজার ও তৃতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া বিজয়ী প্রতিযোগীদের ট্রফি, মেডেল, প্রাইজবন্ড ও সনদপত্র দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..