× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্মার্ট গাড়ি অপরাধীকে ধরিয়ে দিল!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৫৭ বছরের ক্যাথি বার্নস্টেন নামের এই নারীকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার ব্যবহৃত স্মার্টপ্রযুক্তির গাড়িটিই।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়েছে, সম্প্রতি ফ্লোরিডায় ক্যাথি বার্নস্টেন তার ব্যবহৃত ফোর্ড গাড়ি দিয়ে একটি ট্রাককে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

কিন্তু গাড়িটি অটোমেটিক সেফটি প্রযুক্তি নির্ভর হওয়ায়, অ্যাকসিডেন্টের ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িটি স্বয়ংক্রিয় সিস্টেমে পুলিশ স্টেশনের ইমার্জেন্সি ৯১১ নম্বরে ফোন করে এবং অ্যাকসিডেন্টের সময়, স্থল এবং মালিকের পরিচয় স্বয়ংক্রিয় বার্তায় থানায় পাঠিয়ে দেয়।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় গাড়ি ক্ষতিগ্রস্থ এবং তার আহত হওয়ার ঘটনার পেছনে অ্যাকসিডেন্টের ঘটনার বিষয়টি অস্বীকার করে বসে ক্যাথি বার্নস্টেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, ‘কিন্তু আপনার গাড়ি তো জানালো যে অ্যাকসিডেন্টের ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়া তো গাড়িটি এমন বার্তা জানাবে না। তার মানে নিশ্চয়ই আপনি অ্যাকসিডেন্ট করে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন?’

এ ঘটনায় ক্যাথি বার্নস্টেনকে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তার হিট অ্যান্ড রান মামলাটি বর্তমানে আদালতে শুনানির অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড, বিএমডব্লিউ এবং ভলবো বেশ কয়েক বছর ধরেই তাদের গাড়িতে যুক্ত করেছে অটোমেটিক সেফটি প্রযুক্তি। ২০১৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে প্রতিটি নতুন গাড়িতেই এই প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..