× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

দুঃশাসন থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে বিএনপির পরিবার একত্রিত হয়েছি -সেলিমা রহমান

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
স্বৈরাচারের দোসররা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা আজ মুক্ত স্বাধীন, তাই সবাই ভালো আছি। এই বরিশালেও দুঃশাসন-নিপীড়ন অত্যাচারে কেউ ঘরে থাকতে পারেনি। বিএনপি নেতাদের বিরুদ্ধে হামলা-মামলা হয়েছে; কেউ গুম হয়েছে, কাউকে আবার হত্যা করা হয়েছে। একটা ভয়ানক দুঃশাসন ছিল, সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ আমরা বরিশালের মুক্ত বাতাসে বিএনপির পরিবার একত্রিত হয়েছি।

রবিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে ফসল স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা মুক্ত স্বাধীন ঠিকই, তবে স্বৈরাচারের দোসররা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তারা দেশের মধ্যে অবস্থান করে বিভিন্নভাবে সমাজকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশ সংস্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে প্রতিটি মানুষের কাছে যাবেন। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি চায়ের দোকানে বিএনপির ৩১ দফা নিয়ে মানুষের সাথে কথা বলবেন এবং খুব সহজ ভাষায় আপনারা বিষয়টি তুলে ধরবেন।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..