স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করলেন পুলিশ সুপার মাহাতাব উদ্দিন

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুর জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে (পিপিএম -সেবা)  বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবী পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।

কবি রাজু হাসানের সভাপতিত্বে এবং হাসনা আবেদিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কমিউনিটি পুলিশিং সেলের আহবায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা,লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন,জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

বক্তারা বলেন,তরুণদের সাথে মিশে লক্ষ্মীপুরে অপরাধ দমনে সহযোগীতা পেয়েছেন পুলিশ সুপার। তরুণদের বিভিন্ন তথ্যের সংবাদ পুলিশ সুপারের কাছে আসলে তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়েছিলেন। দাবা টুর্ণমেন্টের আয়োজন করে স্বেচ্ছাসেবীসহ কলেজের তরুণ প্রজস্মকে অপরাধ থেকে বিরত রেখেছেন এ পুলিশ সুপার।

অনুষ্ঠান শেষে বি.কে.বি ক্লাব,পিএলজেড সামাজিক সংস্থা,বিডি ক্লিন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, শূন্য,অক্সিজেন, আদর্শ ফাউন্ডেশন, রামপুরা ব্লাড ব্যাংক,উওর হামছাদী যুব সংগঠন, অগ্রযাত্রা ব্লাড ব্যাংকসহ লক্ষ্মীপুরের একাধিক স্বেচ্ছাসবী সংগঠন পুলিশ সুপারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।