× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্বাস্থ্য সম্মত চুলা বানান সহজেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবছর চুলা থেকে নির্গত ধোঁয়ার কারণে ৩২ হাজার শিশু ও ১৪ হাজার মহিলা মারা যায়। শহরে গ্যাসের ব্যবহার সহজলভ্য হলেও গ্রামে গঞ্জে এখনও গ্যাস সহজলভ্য নয়। তাছাড়া সাধারণ খড়ির চুলায় যতটা তাপ উৎপাদন হয় তার চেয়ে বেশি তাপ নষ্ট হয়। তাই রান্না হয় দেরিতে। মাটির চুলা থেকে সৃষ্ট গ্যাস ও ভাসমান কণা ব্যবহারকারীর স্বাস্থ্যেরও ক্ষতির কারণ। পরিবেশ দূষণ তো আছেই। চাইলেই অল্প খরচে আপনি বানিয়ে ফেলতে পারেন ধোঁয়ামুক্ত পরিবেশ বান্ধব চুলা।

যা যা লাগবে
১. ছাঁকনি
২. চিমনি
৩. ‍টুপি
৪. এঁটেল মাটি
৫. তুষ ও
৬. পানি

যেভাবে বানাবেন
প্রথমে এঁটেল মাটি, তুষ ও পানি দিয়ে মন্ড তৈরি করতে হবে। চুলার আকার ঠিক করে ২ ভাগে ভাগ করে নিতে হবে। কাঁদা দিয়ে একটি অংশে ভিটি তৈরি করে মাঝে ফাঁকা রাখতে হবে। এটি হচ্ছে মুখ্য চুলা। মুখ্য চুলার পাশে গৌণ চুলা তৈরি হবে একই উপায়ে তবে এটির গর্ত প্রথমটির চেয়ে ছোট হবে। এর ওপর মাটির প্রলেপ দিয়ে চুলার আকৃতি তৈরি করতে হবে। চুলার মাঝ বরাবর দুটি ছাকনি বসাতে হবে।ছাঁকনির উপর জ্বালানি পোড়ানো হয়। দুই গর্তের মাঝে একটি নালা দিতে হবে যেন মুখ্য চুলা থেকে গৌণ চুলায় আগুন যেতে পারে। গৌণ চুলার ভিটির ওপর সিমেন্টের পাইপ বসিয়ে  দিতে হবে। যা রান্না ঘরের চালা দিয়ে ধোঁয়া বাইরে বের করে দেবে। এই পাইপের মুখে একটি টুপি লাগিয়ে দিলেই রান্না ঘরে আর কোন ধোঁয়া থাকবে না। ধোঁয়া চিমনি দিয়ে ঘরের বাইরে চলে যায়। চুলা সম্পূর্ণ বা অর্ধেক মাটির উপরে বানানো যেতে পারে। চুলায় কোনো ঝিকা না থাকায় আগুনের তাপ বেশি কাজে লাগে। ফলে কম জ্বালানিতে তাড়াতাড়ি রান্না হয়।


এ ক্যটাগরির আরো খবর..