× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফেরা বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশাবলী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
ফেরা বাংলাদেশি

স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে আক্রান্ত দেশ থেকে ফেরা বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য সেবার বিষয়ে নিম্নলিখিত নির্দেশাবলী প্রতিপালনের অনুরোধ জানিয়েছে:

  • আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং যাদের মধ্যে কোভিড-১৯ রোগের কোনো লক্ষণ দেখা যায়নি, তারা মোট ১৪ দিন ধরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকবেন।

  • আক্রান্ত দেশ থেকে যদি কেউ এসে থাকেন এবং বাংলাদেশে অবস্থানের ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ রোগের লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে আইইডিসিআর হটলাইনে ফোন করবেন। হটলাইন নম্বরগুলো হচ্ছে: ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ ও ০১৯৩৭১১০০১১।

স্বাস্থ্য অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশ থেকে প্রত্যাগত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিবর্গ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে প্রতিপালন করছেন না। অনেকেই মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ও নির্দেশিত পন্থায় যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে। এর যে কোনো ব্যত্যয়ের ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..