× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক আর নেই

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছিল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ.এম.জেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল।

জাতীয় এক দৈনিকের মানিকগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বাবার পাশেই তার মাকে সমাহিত করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..