স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের

স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোন অ্যাকাউন্ট নাই। কিছু কুচক্রী, স্বার্থান্বেষী মহল ফেইসবুকে তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সাথে প্রতারণার চেষ্টায় লিপ্ত। প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহবান জানিয়েছে মন্ত্রণালয়।

বিষয়টি বিব্রতকর, মানহানিদায়ক ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফেইসবুকে মাননীয় মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।

ফলশ্রুতিতে সাধারণ জনগন প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক একাউন্ট থেকে এসব প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহবান জানানো হচ্ছে। এ ধরনের প্রতারণা ও জালিয়াতি বন্ধে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।