× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

এবার ময়মনসিংহ মেডিকেলে নিম্ন মানের পিপিই-নকল মাস্ক এর কারণে ১২ স্বাস্থ্যকর্মীসহ ১৯ আক্রান্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
স্বাস্থ্যকর্মীসহ ১৯ আক্রান্ত

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পর এবার ময়মনসিংহে সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই ১২ চিকিৎসক-নার্সসহ ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকেরা বলছেন, সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কের কারণেই আক্রান্ত হচ্ছেন তারা।

সম্প্রতি এ হাসপাতালে ৬ জন চিকিৎসকসহ করোনা পজিটিভ হয়েছেন ১৯ জন। আরও অনেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবে। আক্রান্তদের সংশ্লিষ্ট ছিলেন এমন চিকিৎসক নার্সসহ ৬৯ জন আছেন কোয়ারেন্টাইনে। একসাথে এতো স্বাস্থ্যসেবী আক্রান্ত ও কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় মেডিসিন ও শিশু বিভাগের দুটি ওর্য়াড, ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে।

আক্রান্ত চিকিৎসকেরা বলছেন, সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আর জীবনবাজি রেখে যারা কাজ করছেন তারাও রয়েছেন ঝুঁকিতে।

করোনা আক্রান্ত চিকিৎসকরা বলেন, যে গাইডলাইন অনুযায়ী পিপিই বানানোর কথা তা বানানো হয়নি। মাস্কও এন-৯৫ না। এদিকে দ্রুত চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। বিএমএর সভাপতি ডা. মো. মতিউর রহমান ভূঞা বলেন,  মান সম্মত পিপিই এবং মাস্ক সরবরাহ করা উচিত।

তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমিত হচ্ছেন সেবা সংশ্লিষ্টরা। এভাবে চিকিৎসকরা আক্রান্ত হলে চিকিৎসা সেবা অকার্যকর হয়ে যেতে পারে বলে আশঙ্কা হাসপাতালের পরিচালকের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দীন আহমেদ বলেন, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে চিকিৎসা দেয়ার মতো ডাক্তার ১৫-২০ দিন পর আর পাওয়া যাবে কিনা সন্দেহ। ময়মনসিংহ বিভাগে ২৩ এপ্রিল পর্যন্ত ২০ জন চিকিৎসক, ১৪ জন নার্সসহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।


এ ক্যটাগরির আরো খবর..