× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

 স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুরের স্ত্রী হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

রায় ঘোষাণার সময় আসামী মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন । তার বাড়ি রাজবাড়ী সদর উপজেরার বিনোদপুর নিউকলোনী এলাকায়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট ফরিদপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়ীতে গত ১৫ আগষ্ট তারিখের রাতে মো. সুমন শেখ তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রেখে পালিয়ে যায় ।এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানা সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের সহকারি কৌসলী নবাব আলী মৃধা জানান, ১৮৬০ এর দন্ডবিধির ৩০২ ধারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন আদালত।আসামি পক্ষ আপিল করতে চাইলে আগামী সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে আসামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..