× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

খুলনা প্রতিনিধি: খুলনায় রূপা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে স্বামীর নির্যাতনে। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনা খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের। পুলিশ মঙ্গলবার দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এদিকে ঘটনার পর থেকে দুই বছরের ছেলেকে নিয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ একই উপজেলার পানতিতা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কাটেঙ্গা গ্রামের সেকেন মোল্লার ছেলে গোলজার মোল্লা পারিবারিক বিরোধের জের ধরে সোমবার রাতে তার স্ত্রী রূপা বেগমকে মারধর করে। একপর্যায়ে তার মৃত্যু হলে ভোর রাতের দিকে লাশ বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে উড়না দিয়ে বেধে ঝুলিয়ে রাখে। পরে ভোরেই তাদের দুই বছরের ছেলে মুহাইমিনুল মোল্লাকে নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার এসআই প্রভাষ কুমার মল্লিক বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে স্বামী এবং তার পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 


এ ক্যটাগরির আরো খবর..