× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

যশোর ব্যুরো অফিস

যশোরে ঘুমন্ত স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করলেন স্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে লাল্টু মন্ডল (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। রোববার (২৭ মার্চ) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রাামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী সুরাইয়া খাতুনকে (১৯) আটক করেছে। পুলিশের কাছে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ডেকে জানান লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানার পর নিহতের বড় ভাই মনিরুজ্জামান মিন্টু এবং মা রুমের মধ্যে গিয়ে দেখেন, লাল্টু মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছেন। এরপর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, লাল্টু যশোর ক্যান্টনমেন্টে ব্যাটম্যান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। গহনা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। লাল্টু স্ত্রীকে মারপিটও করেন। তারই জের ধরে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তার স্ত্রী বালিশ চাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। স্ত্রী সুরাইয়া স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ সুরাইয়াকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..