× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ঝিনাইদহে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধুকে ধর্ষণ ভন্ড কবিরাজের

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরে ২ বছর আগে রাগ করে বাড়ী থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মহেশপুরের পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুদ্দুস কবিরাজ যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, কুদ্দুজ কবিরাজ মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজী করত। সম্প্রতি বগা গ্রামের এক নারী ২ বছর আগে স্ত্রীর উপর রাগ করে বাড়ী থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে। এরপর গেল রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে। সেসময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডাক্তারী পরীক্ষার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..