× Banner
সর্বশেষ
মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার মুক্তিযোদ্ধা বেনাপোলে বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন ভিত্তিক সংগঠন আমরা বেনাপোলের বাসিন্দা।

শুক্রবার সকালে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  ১৬৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। শিশু কিশোর শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম ছবি আকেন। সুপ্ত প্রতিভা বিকাশে শিশুদের নিয়ে এই আয়োজন বলে জানান আমরা বেনাপোলের বাসিন্দা সংগঠনের সভাপতি মহাসিন হোসেন হৃদয়। চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন পৌর কাউন্সিলর মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, বেনাপোলের বাসিন্দা সংগঠনের চিত্রাংকন প্রতিযোগিতার আহবায়ক এমদাদুল হক বকুল, সেলিম রেজা ,সুকুমার দেবনাথ প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভার মেধা বিকাশ, সৃষ্টিশীল ও সৃজনশীলতাসহ ইতিহাস ঐতিহ্য ও স্বাধীনতা মুক্তিযোদ্ধা বিষয়ে জ্ঞান জন্মাবে।

আগামী রোববার প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।


এ ক্যটাগরির আরো খবর..