× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

স্বাধীনতা দিবসে গুগলও সেজেছে লাল সবুজে

admin
হালনাগাদ: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ ডুডল বানিয়েছে গুগল। গতকাল রোববার দিবাগত রাত ১২ টার পর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন এটি চালু করে।

ডুডলে দেখাচ্ছে সূর্য আকৃতির অর্ধচন্দ্রের বৃত্তের বর্ডারে লাল সবুজ রঙ, তার মাঝখানে ভোরের আলোর নীল আভা। ঠিক সম্মুখে সোনালি রঙের খুঁটিতে ঝুলানো বাংলাদেশের উড়ন্ত লাল-সবুজ পতাকা। আর তার পাদদেশের সবুজ বক্সে সাদা রঙে লেখা গুগল।

নতুন এই ডুডলটি সম্পর্কে গুগল তাদের ওয়েবসাইটের ডুডল আর্কাইভে জানায়, ৪৭ বছর আগের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পদচিহ্ন এঁকে দেন। আজ বাংলাদেশের আপামর জনসাধারণ ইতিহাস ও ঐতিহ্যের মিশেলে প্যারেড, বিভিন্ন অনুষ্ঠান এবং সংগীতমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করবে।

দূর দিগন্তে বাংলাদেশী পতাকা উড়িয়ে এই ডুডলটির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অমর হয়ে থাকুক এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়। সবশেষে গুগল বলে, শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো গুগল স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে গুগলের লোগো অর্থাৎ গুগল ডুডলটি পরিবর্তন করে। এর পর থেকে প্রতি স্বাধীনতা দিবসেই গুগল ডুডল পরিবর্তন করে আসছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এই সার্চ ইঞ্জিনটি।


এ ক্যটাগরির আরো খবর..