× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লোগো ব্যবহার নির্দেশিকা

Dutta
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Freedom-Bangladesh.jpg

          স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  লোগো অনুমোদিত হওয়ায় তা যথোপযুক্তভাবে ব্যবহারের লক্ষ্যে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশিকা জারী করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের সাথে পরামর্শক্রমে এই নির্দেশিকা জারী করা হয়। নির্দেশিকাসমূহ হলো :

  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি কর্তৃক নির্ধারিত রঙ, বর্ণবিন্যাস এবং আকৃতি ব্যতীত  অন্য কোনো প্রকারের এই লোগো ব্যবহার করা যাবে না।
  • সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন কোম্পানি, সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সব ই-মেইল, সরকারি পত্র, স্মারকপত্র, আধা-সরকারি পত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানের লোগোর সঙ্গে যথাযথভাবে সুবর্ণজয়ন্তীর লোগোটি ব্যবহার করা যাবে।
  • মুজিববর্ষের লোগো যথাস্থানে রেখে সুবর্ণজয়ন্তীর লোগো বামদিকে ব্যবহার করা যাবে।
  • সরকারি মালিকানাধীন সব বাস, ট্রেন, দাপ্তরিক গাড়ী, নৌযান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলমান বাংলাদেশ বিমান, সামরিক এয়ারক্রাফট এবং ক্রুজে উপযুক্ত স্থানে বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জায়, সুবর্ণজয়ন্তী লোগোর নির্দেশিকা অনুসরণ করে নির্ধারিত এবং আনুপাতিক হারে নান্দনিকভাবে লোগোটি ব্যবহার করা যাবে।
  • জাতীয় দিবসের বিভিন্ন উপলক্ষ্যে সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে শুভেচ্ছা কার্ড এবং আমন্ত্রণপত্রে উক্ত লোগো ব্যবহার করা যাবে।
  • জাতীয় পাঠ্যপুস্তক এবং সব সরকারি তথ্য বাতায়নে এই লোগো ব্যবহার করা যাবে।
  • সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, নোটপ্যাড, স্টেশনারি, বিজ্ঞাপন ইত্যাদি প্রচার সামগ্রীতে এই লোগো ব্যবহার করা যাবে।
  • কোনো ব্যক্তিগত বা বেসরকারি ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রোডাক্ট, সেবার উদ্দেশ্যে এই লোগো ব্যবহার করা যাবে না।
  • সিগারেট, অ্যালকোহল, আগ্নেয়াস্ত্র কিংবা অনুরূপ দ্রব্যাদিতে এই লোগো ব্যবহার করা যাবে না।
  • বিভিন্ন ক্রীড়া, সাহিত্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠান আয়োজনে, প্রকাশানার ক্ষেত্রে লোগো ব্যবহার করা যাবে।
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নির্বাচিতে লোগোটি ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..