× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নাগেশ্বরীতে স্বল্পমূল্যে ভোগ্য সামগ্রী সরবরাহের দাবি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
স্বল্পমূল্যে ভোগ্য সামগ্রী

নাগেশ্বরী (কুড়িগ্রাম) মোঃ মসলেম উদ্দিনঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বল্পমূলে ভোগ্য পন্য সরবরাহের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সম্পূর্ণ রমজান মাস ব্যাপী টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে খেঁজুর, ছোলা, ডাল, তেল, চাল, চিনি, পেঁয়াজ, রসুন, লবণ, আদাসহ প্রয়োজনীয় সকল ভোগ্য সামগ্রী সরবরাহের দাবিতে কুড়িগ্রাম-০১ আসন উন্নয়ন কমিটির আয়োজনে রোববার বেলা ১১টায় একটি মৌন মিছিল নাগেশ্বরী পৌরসভার হ্যালিপ্যাড-টেকনিক্যাল মোড় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন কমিটির সভাপতি-আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক-মো. ইব্রাহীম আলী, বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, প্রভাষক হাফিজুর রহমান, শিক্ষক মোজাফ্ফর হোসেনসহ সকল শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..