× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধ্বসে ২৩ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
স্বর্ণের খনিতে ধ্বসে

ভেনেজুয়েলায় একটি স্বর্ণের খনিতে ধ্বসে  অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকার  ভেনেজুয়েলার মধ্যাঞ্চলীয় প্রদেশ বলিভারের শহর লা প্যারাগুয়ার একটি উন্মুক্ত সোনার খনিতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির মেয়র ইয়োর্গি আরসিনিয়েগা। খবর আল জাজিরার।

মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিটিতে মাটির দেওয়াল ধসে পড়ার ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং ধসের ঘটনায় নিহতের সংখ্যাকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি নিহতের কোনও সংখ্যা উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। অনেকেই ঘটনার সময় সেখান থেকে পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন তার নিচে চাপা পড়ে যান।

বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সামরিক বাহিনী, দমকল বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো আকাশপথে ওই এলাকায় যাচ্ছে। তিনি বলেন, অনুসন্ধানে সহায়তার জন্য রাজধানী কারাকাস থেকেও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, স্বর্ণ, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ অঞ্চল বলিভার। রাষ্ট্রীয় খনি ছাড়াও এ অঞ্চলে বেশ কয়েকটি উন্মুক্ত খনিতে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলন চলে।


এ ক্যটাগরির আরো খবর..