× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের সব অনুদান জনগণের নিকট পৌঁছে দিতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১২ মে, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের সব অনুদান জনগণের নিকট পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বরাদ্দে কোন অনিয়ম ও দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বরাদ্দে  অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলের  প্রতি আহ্বান জানান।

          আজ সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুকূলে আর্থিক অনুদানের ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও বিতরণ ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত ১২ বছরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে উন্নয়ন করেছে অতীতে দীর্ঘ ৫০ বছরে তা হয়নি। ইসলামের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করছে, যা বিগত কোনো সরকার করেনি।

          পরে প্রতিমন্ত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের ডিও ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

          অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রকিবুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..