× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

চৌগাছায় জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে ফেনসিডিল পাচারের সময় আটক ১

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
স্প্রে মেশিনের ড্রামে ফেনসিডিল

আঃজলিল: যশোরের চৌগাছায় জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে ভরে ফেনসিডিল পাচারের সময় সোহেল রানা (২৬) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল)  চৌগাছা উপজেলার বাদে খড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।
আটক সোহেল ঝিকরগাছা থানার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, টহলের সময় ওই যুবককে একটি স্প্রে মেশিন নিয়ে ঘুরাঘুরি করতে দেখে পুলিশ সন্দেহজনক ভাবে তাকে আটক করে। পরে তার কাছে থাকা জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রাম তল্লাশি করে তার ভিতর থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে এই ফেনসিডিল যশোরে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..