× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

‘লাওরিয়াস স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ খেতাব পেলেন মেসি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

১৯৯৯ সাল থেকে লাওরিয়াস অ্যাকাডেমির পক্ষ থেকে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের এই পদক প্রদান করা হচ্ছে। এবারই প্রথম কোনও ফুটবলার এই পুরষ্কার গ্রহণ করলেন। টাইগার উড, রাফায়েল নাদালদের পেছনে ফেলে যৌথভাবে ‘লাওরিয়াস স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ খেতাব জিতে নিয়েছেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন।

বার্লিনে আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা মেসি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে ফর্মুলাওয়ানের ব্রিটিশ তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের হাত থেকে পদকটি গ্রহণ করেন। ভিডিও বার্তায় মেসি বলেন, ‘প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছে এই আয়োজনে উপস্থিত না হতে পারায়। ইচ্ছা থাকার পরও আমি যোগ দিতে পারিনি। আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাকাডেমিকে যারা আমাকে এই পদকের জন্য উপযুক্ত মনে করেছেন।

এই পদকটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো এটি গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।  শুধু ফুটবলার নয় প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার গ্রহণ করেন মেসি। ‘আমি আসলে খুবই আনন্দিত। প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এমন সম্মান অর্জন করতে পেরে।

অবশ্যই আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবার, সমর্থকসহ যারা আমার পাশে ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞ।’ গলফার টাইগার উড, টেনিস তারকা রাফায়েল নাদাল, মটর বাইক রেসার মার্ক মাকুয়েজ ও ডিসটেন্স রানার ইলিউড কিপছোগে ছিলেন ‘স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ হবার দৌড়ে।


এ ক্যটাগরির আরো খবর..