× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

স্পেনে ছাত্রলীগ এর বিজয় দিবস উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
স্পেনে ছাত্রলীগ এর বিজয় দিবস উদযাপন

৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ২৮ ডিসেম্বর সোমবার রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত এলাকা  লাভাপিয়েস এর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে স্পেন  ছাত্রলীগ শাখা।

স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী এর সভাপতিত্বে এবং মোঃ সাগর এর সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্পেন ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন ৷ এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা  নিবেদন পূর্বক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ৷  প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ কে সমুন্নত করতে স্পেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ৷ স্পেন ছাত্রলীগ সর্বদা স্পেন আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ৷

এসময় স্পেন ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন আহমেদ,  মাসুম শেখ,  মুকুল মজুমদার,  মিলন সরকার, শাকিল, সাগর প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে হানিফ মিয়াজী কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্পেন ছাত্রলীগ মূল ধারার আওয়ামী লীগ এবং কমিউনিটির বিভিন্ন কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে। যদি নিকট ভবিষ্যতে স্পেন ছাত্রলীগের একটি সাংগঠনিক কমিটি প্রদান করা হয় তাহলে আমরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক কর্মকান্ড সম্পন্ন করতে পারবো৷  স্পেন ছাত্রলীগ কে আরো গতিশীল করতে উপস্থিত সকল নেতৃবৃন্দ দ্রুত স্পেন ছাত্রলীগের সাংগঠনিক কমিটি প্রদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত অনুরোধ করেন ৷

 সব শেষে জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ৷


এ ক্যটাগরির আরো খবর..