× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

ডেস্ক

স্ত্রী ও সন্তান রেখে প্রেম করে বিয়ে, বাড়িতে নবস্ত্রীকে তুলতে না পেরে একসঙ্গে বিষপান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

স্ত্রী ও সন্তান রেখে প্রেম করে বিয়ে করেন হবিগঞ্জের লাখাই উপজেলার হৃদয় ও তানিয়া। বাড়িতে নবস্ত্রীকে তুলতে না পেরে একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।

সোমবার (২১ নভেম্বর) সকালে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয়ের (৩০) ও লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮)।

স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান জানান, হৃদয়ের সঙ্গে মোবাইলে পরিচয় হয় তানিয়ার। এরপর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় ১৩ দিন আগে তানিয়াকে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর তানিয়া স্বামীকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। তবে হৃদয় তাতে রাজি হননি। প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবে না বলে জানান তিনি।

তিনি আরও জানান, বাড়িতে তার স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানান হৃদয়। রোববার হৃদয় বাড়িতে যেতে চাইলে তানিয়া বেঁকে বসেন। এ সময় তানিয়াকেও নিয়ে যাওয়ার জন্য বলেন। তবে হৃদয় রাজি না হওয়ায় তিনি ঘরে রাখা বিষপান করেন। এ সময় ক্ষোভে হৃদয় নিজেও বিষপান করেন।


এ ক্যটাগরির আরো খবর..