স্ত্রীর কথায় মাকে মাথা ফাটিয়ে দিল ছেলে

স্ত্রীর কথায় মাকে মাথা ফাটিয়ে দিল ছেলে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় গর্ভধারণী মা’কে মারপিট করে মাথা ফাঁটিয়েছে ছেলে।এ ঘটনায় পুলিশ ছেলে মাসুদ শেখকে আটক করে আদালতে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সলুয়া গ্রামে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর সলুয়া গ্ৰামের এরশাদ শেখের ছেলে মাসুদ ( ৩৩) বৌ আসমার সাথে বিভিন্ন বিষয়ে তার মা রাবেয়া(৫৫) ঝগড়া হয়ে থাকে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের পর-পরই শ্বাশড়ি ও বৌমার সাথে তর্কা-তর্কি ও ঝগড়া বাধে। মা’র অভিযোগ ঝগড়ার এক পর্যায়ে ছেলে বাড়ীতে এসে বৌমার কুপরামর্শে আমার মারপিট করে মাথা ফাটিয়ে জখম রক্তাক্ত জখম করেছে।

পাইকগাছা থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম জানান আহত মা’র মৌখিক অভিযোগ পাওয়া মাত্রই হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ছেলে ছেলে মাসুদকে আটক করেন।

ওসি মোঃ এজাজ শফী বলেন মা’কে মারপিট করে আহত করার ঘটনায় ছেলে মাসুদকে আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।