× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর অসামাজিক কাজে বাধা দেওয়ায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  অসামজিক কাজে বাধা দেওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহ বধু তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের নূর মোঃ ওরফে কালাই শিকদারের ছেলে আজিজুল হকের সাথে দুই বছর পূর্বে বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের আঃ রহিম খানের মেয়ে লিজার বিয়ে হয়। বর্তমানে তাদের ছয় মাসের একটি কন্যা সন্তান থাকলেও বিয়ের পর থেকেই লিজা নিজ ইচ্ছায় বেপরোয়া চলাফেরা করতে থাকে এমন অভিযোগ করেন তার স্বামী আজিজুল। স্ত্রীর এধরনের অসামাজিক কাজ কর্মে বাধা দেওয়ায় মাঝে মধ্যে পারিবারিক অশান্তি দেখা দিত।

অভিযোগে জানা যায় লিজার বাবা রহিম খান ও দত্তেবাদ গ্রামে তার এক আপন জনের মদদ কলহের কারণ। ১৪ মে পরিবারিক কলহের ধারাবাহিকতায় এক পর্যায়ে লিজা গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্বামী আজিজুল বাড়ির লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

অপর দিকে জামাতা আজিজুল যৌতুকের কারণে মেয়েকে মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে এমন অভিযোগ দায়ের  করেন আগৈলঝাড়া থানায় লিজার বাবা আঃ রহিম খান। এ বিষয়ে আজিজুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করেন। স্বানীয় আসিফ শিকদার (বাচ্চু), জসিম সরদার, মরিয়ম বেগম, লিপি বেগম  জানান পারিবারিক কলহের ছোট খাট বিষয় জানা থাকলেও যৌতুক সহ অন্যান্য বিষয়ের ব্যাপারে তাদের জানা নাই।


এ ক্যটাগরির আরো খবর..