× Banner
সর্বশেষ
হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা মরদেহ উদ্ধারে করেছে পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজী বস্তি গ্রামে স্ত্রী আসমাকে (৩০) গলা কেটে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী সাইদুল ইসলাম।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও নামক এলাকার টাঙ্গননদীর  একপাড় থেকে  স্ত্রীর গলাকাটা ও  টাঙ্গন নদীর আরেক দিক  থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমানের দুই বউ। এ কারণে সংসারে প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকত। সাইদুল ও ছোট স্ত্রী আসমা দুজনে হোটেলে কাজ করতেন। হোটেলে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হলে আসমাকে হোটেলে কাজ করতে বাধা দিতেন সাইদুর।
এদিকে বড় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকত তাদের। সংসারে অশান্তি ঝগড়াঝাটি সইতে না পেরে আসমাকে গলাকেটে হত্যা করে বিষপান করে সাইদুর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটো ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ।


এ ক্যটাগরির আরো খবর..