× Banner
সর্বশেষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ

আঞ্চলিক প্রতিনিধি

স্ত্রীকে ঘুমের অসুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Attempted-rape.jpg

শ্যালিকে ধর্ষনের জন্য কৌশলে স্ত্রীকে খাওয়ানো হয় পাঁচটি ঘুমের ওষুধ। অতঃপর রাতে ঘুমের ঘোরে ১৭ বছর বয়সী শ্যালিকার মুখ চেঁপে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট বোন জামাতা। এসময় শ্যালিকার গোঙ্গানির শব্দ পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় লম্পট রিপন হাওলাদার (২৫)। এ ঘটনায় রবিবার বিকেলে দুপুরে বরিশালের আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত রিপন হাওলাদার উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ভুক্তভোগির মা বাদী হয়ে এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত আড়াই মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের ফায়েক খানের বড় মেয়ের সাথে রিপনের বিয়ে হয়। গত ১০ জুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে রিপন। ওইদিন রাতে রিপন তার শ্যালিকাকে ধর্ষণের জন্য কৌশলে স্ত্রী সোনিয়া বেগমকে পাঁচটি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখে। পরবর্তীতে ওইদিন রাতে সুযোগ বুঝে ঘুমের মধ্যে শ্যালিকার (১৭) মুখ চেঁপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীর গোঙ্গানির শব্দ পেয়ে পরিবারের লোকজন ছুটে আসলে রিপন পালিয়ে যায়।

অভিযোগে আরও জানা গেছে, ঘটনার পরদিন ১১ জুন বিকেলে রিপন হাওলাদার স্থানীয় বিএনপির একাধিক নেতাকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বিষয়টি মীমাংসা’র চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। প্রভাবশালীদের হুমকির মুখে এতোদিন মামলা দায়ের করতে পারেনি ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত রিপন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। ###


এ ক্যটাগরির আরো খবর..