স্ত্রীকে এক ঘুষি মেরে ৪ টা দাঁত ভেঙ্গে দিল স্বামী

স্ত্রীকে এক ঘুষি মেরে  ৪ টা দাঁত ভেঙ্গে দিল স্বামী
মোবাইল ফোনকে কেন্দ্র করে স্বামী, স্ত্রীকে এক ঘুষি মেরে মুখের সামনের ৪ টা দাঁত ভেঙ্গে দিল।
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়ের ঝারপাড়া গ্রামের এ ঘটনাটা ঘটে। যেকোনো মানুষের কাছে পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে মানুষের আশা-ভরসার স্থল ও নিরাপদ আশ্রয়। দিন শেষে সবাই পরিবারের কাছেই ফেরে। কেননা, এটাই শান্তির ঠিকানা। আর এই পারিবারিক পরিসরেই যদি নির্যাতনের শিকার হতে হয়, তার চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে? কিন্তু এমনটাই ঘটছে, জামালপুর ইউনিয়নে ঝারপাড়া গ্রামে।
নির্যাতনের শিকার ওই নারীর নাম মাছুদা বেগম (২৮)। অভিযুক্ত স্বামীর নাম সলেমান (৪০)। মাছুদা বেগম জামালপুর ইউনিয়ন ঝারপাড়া গ্রামের মেয়ে। গুরুতর আহত খুকি বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার প্রতিবাদ করায় মাছুদা বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে। তার পরেও মুখের ৪ টা দাঁত ভেঙ্গে দেয়। এবিষয়ে সলেমান কে মুঠো ফোনে জানতে চাইলে সে তার ফনটা ধরেনি।উল্ট তার জামাই হাসপাতাল থেকে পালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।