× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র নায়ক টাইগারই

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: করণ জোহরস্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সাফল্যের পর এর সিক্যুয়েল নির্মাণ করছেন। সিনেমাটিতে কে অভিনয় করবেন তা নিয়ে এর আগে অনেক গুঞ্জন শোনা গেছে।

অবশেষে এর পরিচালক এবং অভিনেতার নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছেন প্রযোজক করণ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন করণ। এক টুইটে তিনি লেখেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা, টাইগার শ্রফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ারটু পরিচালনা করবেন পুনিত মালহোত্রা।’

২০১২ সালে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুন ধাওয়ানকে নিয়ে স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্মাণ করেছিলেন করণ জোহর। এবার তিনি টাইগার শ্রফকে বেছে নিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে টাইগারের নাম ঘোষণা করা হলেও অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে দেখা যাবে স্টুডেন্ট অব দ্য ইয়ারটু সিনেমায়।


এ ক্যটাগরির আরো খবর..