× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

স্কুল থেকে ফেরার পথে আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ-গ্রেফতার ১

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় আচার খাওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. বেলাল উদ্দিন (৩০) উপজেলার চরক্লার্ক ইউনিয়ের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মফিজুল সর্দ্দার বাড়ির মো. মফিজুল হকের ছেলে।
রোববার (৭ আগস্ট) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার ৬ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিমের মা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটির পর আরও দুইজন শিক্ষার্থীসহ বাড়ি ফেরার পথে বেলাল ওই শিশুকে আচার কিনে দেয়। একপর্যায়ে ভিকটিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থীকে বেলাল বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটিকে ফুসলিয়ে একটি প্রজেক্টের পাশে দাঁড় করিয়ে রাখে। পরে সে ওই শিশুকে একটি প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ, এ ঘটনায় ভিকটিমের মা মেয়েকে ধর্ষণের অভিযোগে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
ওসি আরও বলেন,রোববার সকালে ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..