× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

দেবাশীষ মুখার্জী কূটনৈতিক প্রতিবেদক

স্কুল ড্রেস না পরায় ছাত্রীকে শাস্তি দেয়ায় শিক্ষিকা মৌসুমী রায়কে বরখাস্ত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০২২
শিক্ষিকা মৌসুমী রায়কে বরখাস্ত

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘স্কুল ড্রেস’ না পরে আসায় ছাত্রীকে শাস্তি দেয়ার অভিযোগে খণ্ডকালীন সহকারী শিক্ষিকা মৌসুমী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনায় গতকাল রবিবার বিকেলে বিদ্যালয় সভাকক্ষে দীর্ঘ আলোচনা শেষে মৌসুমী রায়কে চাকরীচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমের স্বাক্ষরিত বহিস্করাদেশ প্রদান করা হয়। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, সামাজিক মাধ্যমে একটি আবেগঘন সাক্ষাৎকারে জানায়, সে বোরকা পরে স্কুলে আসায় – শিক্ষিকা মৌসুমী রায় তাকে সেজদা দিতে বলে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যাপক ধর্মীয় স্পর্শকাতর প্রচারণা চালানো হয়।

সংবাদটি নজরে আসে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের। তিনি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন ধরনের পোষ্ট বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বরখাস্তকৃত শিক্ষিকা মৌসুমী রায়ের কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..