× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
চালু হলো ই-পাসপোর্ট

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর(শুক্রবার) উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ । এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। দূতাবাসের অডিটরিয়ামে  ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা প্রদান করেন। তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন,-সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ই-পাসপোর্ট সেবা দানের জন্য ইতিমধ্যে দূতাবাসে ২০ টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কন্সুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ই-পাসপোর্টের পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ই-পাসপোর্ট সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আরো জানান, সরকার প্রবাসীদের জন্য সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি প্রবাসীদের দেশ বিনির্মাণে বৈধপথে বেশি বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প” এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথম বারের মতো ইলেট্রনিক ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়। উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে আজ থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে অনলাইনে সিরিয়াল নিতে পারবেন। ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা আগামীকাল জেদ্দা গমন করে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলেও এই পরিষেবাটি চালু করবেন।

সৌদি আরবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মোঃ জামিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..