× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

সৌদি আরবে জেদ্দায় আত্মঘাতী হামলায় দুই পুলিশ আহত

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবের আত্মঘাতী হামলার ঘটনায় হামলাকারী নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার সকালে জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেদ্দার মার্কিন দূতাবাসের বাইরে গাড়ি পার্ক করে রাখে আত্মঘাতী হামলাকারী। এর কিছুক্ষণ পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী নিহত হয় এবং কাছাকাছি থাকা কয়েক নিরাপত্তাকর্মী আহত হন।

সৌদি আরবের সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ছবিতে একটি ট্যাক্সির আড়ালে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

রয়টার্স জানিয়েছে, জেদ্দার মার্কিন দূতাবাসসংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারও উড়তে দেখা যায়। হামলাকারী সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি সৌদি পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের পর থেকে সৌদি আরবে কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল শিয়া মুসলমান অথবা নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা। অবশ্য এক দশক আগে আল-কায়েদার হামলার মূল লক্ষ্য ছিল পশ্চিমা ব্যক্তি ও স্থাপনা। ২০০৪ সালে জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাসে এক সন্ত্রাসী হামলায় নয়জন নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..