× Banner
সর্বশেষ
পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর

সৌদির লোকসংখ্যা হবে ৪ কোটি

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সাল নাগাদ সৌদি আরবের জনসংখ্যা প্রায় ৪ কোটিতে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

বর্তমানে সৌদি আরবের জনসংখ্যা হচ্ছে ২ কোটি ৪০ লাখ। আগামী দশ বছর পর এই সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিপুল পরিমাণ বিদেশি শ্রমিক থাকার কারণেই মধ্যপ্রাচ্যের এই দেশটির জনসংখ্যা বেড়ে চলেছে। দেশটির সবচেয়ে জনবহুল শহর হচ্ছে পবিত্র নগরী মক্কা। বর্তমানে এখানে প্রায় ৪০ লাখ লোক বসবাস করে থাকে। এখানে বিদেশি শ্রমিকদের সংখ্যা বেশি থাকার কারণে এ শহরের লোকসংখ্যা এত বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী রিয়াদ যার লোকসংখ্যা ৩০ লাখের বেশি। সে তুলনায় মরুভূমি কেন্দ্রিক শহর যেমন খারখির ও হার্থের মত শহরগুলো লোকসংখ্যা খুবই কম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি নাজরান অঞ্চলের অন্তর্গত এই দুটি শহর।

মূলত তেল বাণিজ্যকে কেন্দ্র করেই সৌদি আরবের লোকবল বৃদ্ধি পেয়েছে। সত্তর দশকে তেল সম্পদ আবিষ্কারের পর থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশ থেকে পারদর্শী শ্রমিক আমদানি শুরু হয়। ফলে জনসংখ্যাও বাড়তে থাকে। ১৯৭৪ সালে সৌদির জনসংখ্যা ছিল মাত্র ৭০ লাখ। মাত্র এক শতাব্দীর মধ্যে অর্থাৎ ২০১৪ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ২ কোটিতে গিয়ে দাঁড়ায়। আগামী দশ বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..