× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

ইরানে অতর্কিত হামলায় সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডার নিহত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ  ইরানে কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ স্থানীয় কমান্ডার আবদুল হোসেন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে। মুখোশপরা কিছু অস্ত্রধারী তাকে ঘিরে ফেলে এবং গুলি করে তাকে হত্যা করে।

মুখোশপরা বন্দুকধারীদের হামলার শিকার ওই কর্মকর্তা ছিলেন মার্কিন ড্রোন হামলায় নিহত প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির একজন ঘনিষ্ট সহযোগী। নিহত আবদুল হোসেন মোজাদ্দামি ছিলেন বিপ্লবী গার্ডসের শাখা বাসিজ ফোর্সের একজন প্রভাবশালী কমান্ডার। দেশের অভ্যন্তরের নিরাপত্তা ও অন্যান্য কাজে এই আধাসামরিক বাহিনীকে ব্যবহার করে বিপ্লবী গার্ডস। খুজিস্তান প্রদেশের নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদ মাধ্যম দাবী করেছে ওই সহিংসতায় তিনশতাধিক লোক নিহত হয়েছেন। যদিও মৃতের সংখ্যা উল্লেখ করেনি ইরান। তবে মোজাদ্দামিকে হত্যা বিপ্লবী গার্ডসের ওপর আরেকটি বড় আঘাত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।


এ ক্যটাগরির আরো খবর..