২২ জানুয়ারি সোমবার দিনের শুরুতে জেনে নিন রাশিফল

২২ জানুয়ারি সোমবার দিনের শুরুতে জেনে নিন রাশিফল
Monday Horoscope

রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই,  আজ ২২ জানুয়ারি সোমবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল, কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি: আপনি আজ কোনো খেলাধূলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনার একজন বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ আপনাকে লাভবান করে তুলবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষটির জন্য আজ আপনি একটি সারপ্রাইজের পরিকল্পনা করে তাঁকে চমকে দিতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

বৃষ রাশি: আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে, আর্থিক দিক নিয়েই আজ পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করে ফেলতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন।
প্রতিকার: পরিবারের সদস্যদের মধ্যে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন শিবলিঙ্গে জল দিন।

মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকুন। পাশাপাশি, কোনো বিনোদনমূলক কাজকর্মের জন্য অযথা সময় খরচ এবং অর্থব্যয় করা থেকে বিরত থাকুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কারোর কাছে আজ ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সাদা অথবা ক্রিম রঙের বিছানার চাদর এবং পর্দা ব্যবহার করুন।

কর্কট রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে আজ প্রতিটি কাজ সতর্কতার সাথে করার চেষ্টা করুন। আজ নিজে থেকে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাটের চারটি পায়াতে তামার পেরেক লাগান।

সিংহ রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির কিছু ব্যবসায়ী ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে কোনোগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেই কাজে তাঁরা তাঁদের কোনো নিকটজনের কাছ থেকে আর্থিকভাবে সাহায্য পাবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আইনি পরামর্শ নেওয়ার জন্য একজন আইনজীবীর কাছে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটি ভালো। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: নিজের বোনকে সম্মান করলে এবং ভালোবাসলে আপনার প্রেমের জীবনে সুপ্রভাব বজায় থাকবে।

কন্যা রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনো ক্রিয়াকলাপ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো। এই রাশির জাতক-জাতিকারা আজকে ভাই-বোনদের সাথে বাড়িতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনো কারণবশত আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীকে ভুল ভাবতে পারেন। যার ফলে আপনি সারাদিন বিচলিত থাকবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরিধান করুন।

তুলা রাশি: আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখতে হবে। নাহলে আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। সন্তানের অসুস্থতার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের দান করুন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনি আজ হঠাৎই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য মাছকে খাবার দিন।

ধনু রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি দীর্ঘস্থায়ী লাভের জন্য কোনো স্টক অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পাবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ সাফল্যের সম্মুখীন হবেন এবং কোনো স্বীকৃতি অর্জন করবেন। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষকে লাল রঙের পোশাক উপহার দিন

মকর রাশি: বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনি আজ কোনো মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। যদিও, সেই চাপকে দূরে রাখার জন্য আপনি একটি আকর্ষণীয় বই পড়তে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার আজ কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য দরিদ্র ব্যক্তিদের হলুদ রঙের মিষ্টি খেতে দিন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আজ আপনার ভালোবাসার মানুষটি তাঁর পারিবারিক অবস্থার কারণে রেগে থাকতে পারেন। তাঁকে শান্ত করার চেষ্টা করুন। আজ আপনার সৃজনশীল দক্ষতা প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাবে এবং আপনাকে একটি অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানিয়ে চাঁদের আলোয় বসে সেটি খান।

মীন রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে তাঁরা কোনো নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে ভগবান ভৈরবের মন্দিরে দুধ অর্পণ করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।