সোমবার ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সোমবার ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঘূর্ণিঝড় রেমাল দেশের ‍উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের কারণে দুর্গত এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৭ মে) বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহিববুর রহমান বলেন, সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারীদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল দেশের ‍উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। জোয়ার থাকলে জলোচ্ছ্বাস ও বাতাস বেশি হতে পারে। আমরা এখনও আতঙ্কের মধ্যে আছি। এখনও আতঙ্ক কাটেনি।

প্রতিমন্ত্রী বলেন, নয় হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে, যা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে৷ একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান মহিববুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।