× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

নিউজ ডেস্ক

সোমবারের রাশিফল দেখে জেনে নিন আপনার দিন কেমন যাবে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Monday-Horoscope.jpg
Monday Horoscope

আজ ২৭ সেপ্টেম্বর সোমবারের রাশিফল দেখে জেনে নিন আপনার দিন কেমন যাবে। যদি রাশিফলে কোন বাধার কথা বলা থাকে, তা এড়িয়ে চলুন। পূণ্য অর্জনের কাজে মন বসান, পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর।

মেষঃ সময়ের সঙ্গে সঙ্গে কাজ শেষ করেল, দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় পাবেন। চট করে মাথা গরম হওয়ার কারণে, ঝামেলায় পড়তে পারেন। বৈঠকে উপস্থিত হয়ে অনেক জ্ঞান সঞ্চয় করতে পারবেন। বাড়িতে বড় অনুষ্ঠানের আয়োজন করে সকলকে আমন্ত্রণ জানাতে পারেন।

বৃষভঃ আজ একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। ধূমপান ছেড়ে দিলে শরীর সুস্থ থাকবে। আপনার বিষয়ে আপনার কাছের বন্ধু কি মনে করেন, আজ তা জানতে পারবেন। চেনা বন্ধু এবং অচেনা শত্রুদের থেকে আজকের দিনে সাবধান থাকুন।

মিথুনঃ সামান্য কিছু কাজ করেই অন্যদের আকর্ষণ পাবেন। আজকের দিনে যে কোন কাজ অর্ধেক সময়ে করে ফেলতে পারবেন। আচমকাই অনেক উপহার পেতে পারেন। অন্যদের কথা শুনে আর্থিক খাতে বিনিয়োগ করলে, ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ দুঃসময়ে আপনার ভাই আপনাকে অনেক সাহায্য করবে। বেশি দুশ্চিন্তা করা ঠিক নয়। পরিবারের সকলের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে, বর্তমানের সঞ্চয়ে সমস্যা হবে।

সিংহঃ পড়াশুনা ছাড়া অন্য কাজে বেশি মন দিলে, বাবা মা রেগে যেতে পারেন। সন্তানদের কারণে গর্বিত হবেন। বাইরের খেলাধূলায় বেশি আগ্রহী হবেন। বাচ্চাদের মাধ্যমে আজকের দিনে আর্থিক উপার্জনের পথ পাবেন।

কন্যাঃ আর্থিক দিক থেকে আজ একটি মিশ্র দিন হবে। সন্ধ্যের দিকে কিছুটা উত্তেজিত থাকবেন। ব্যবসায়ীদের পক্ষে আজকের দিন খুবই শুভ। সুখ সুখ করে বেশি চিন্তিত হবেন না।

তুলাঃ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। বাইরের খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে। অফিসের সমস্যা দূর করতে গিয়ে, মনে উত্তেজনা আসবে। ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে কাছের মানুষের থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ বন্ধুরা একটি সুন্দর সন্ধ্যার জন্য আসতে পারে। আপনার রসিক স্বভাব সকলকে আনন্দে রাখবে। অন্যদের উপদেশ জীবনে কাজে দেবে। আপনার সম্পত্তি আজই চুরি যেতে পারে, সাবধানে থাকুন।

ধনুঃ নিজের কাজের জন্য অন্যদের থেকে প্রশংসা পাবেন। কারো সঙ্গে পরামর্শ না করে কোন খাতে অর্থ বিনিয়োগ করা ঠিক নয়। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন। আজকের দিনে নিজের ভাই বোনদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। বাচ্চাদের সঙ্গে সঠিক ব্যবহার করুন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় অর্থ খরচের দিকে খেয়াল দিন।

মকরঃ মানুষের মধ্যে থাকতে ইচ্ছা না করলে, কিছুটা সময় একা থাকুন। অজানা উৎস থেকে অনেক অর্থ লাভ হবে। ঘরে ছোট ছোট সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন উৎস থেকে আয় করতে পারবেন।

কুম্ভঃ শরীরকে সুস্থ রাখতে কিছু ভালো মন্দ খাওয়া উচিৎ। আনন্দ উপভোগের জন্য কিছুটা সময় ব্যয় করুন। খেলাধূলায় বেশি সময় নষ্ট করা ঠিক নয়। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মন দিন।

মীনঃ সিনেমা দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছা মনে জাগবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে চারপাশের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন।


এ ক্যটাগরির আরো খবর..