× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

সোনারতরী মেধা বৃত্তি অনুষ্ঠান উদযাপিত

admin
হালনাগাদ: রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান সোনারতরী এডুকেশন এন্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের  সোনারতরী-মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান উদযাপিত হলো।

গত শুক্রবার বিকালে আঞ্চলিক অফিস বরিশাল জেলাধীন উজিরপুর থানার পীড়েরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো এ সংগঠনের কার্যক্রম ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সদানন্দ বিশ্বাস এবং প্রধান অতিথি- ড• বিনয় ভূষণ রায় (অধ্যক্ষ- জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ ), বিশেষ অতিথি- বাবু স্বদেশ চন্দ্র বিশ্বাস, বাবু শংকর বিশ্বাস (লিটু), বাবু মানব প্রকাশ বৈদ্য (শংকর), সার্বিক তত্ত্বাবধানে ছিলেনঃ বাবু বিজয় কৃষ্ণ বিক্রম, বাবু সুমন চন্দ্র ঢালী, শ্রীমতি চন্দনা বিশ্বাস, বাবু মিঠুন সমদ্দার, বাবু সবুজ রায়, বাবু প্রমথ ব্যানার্জী, বাবু গোপীনাথ হালদার, বাবু রনজিৎ বিশ্বাস, বাবু দুলাল বাড়ৈ এবং  আহ্বায়ক ছিলেন জনাব ভীষ্মদেব বাড়ৈ।

উক্ত অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং তাঁদের মাসিক হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারায় সোনারতরীর পক্ষ থেকে সবার আর্শীবাদ প্রার্থনা করেন এ সংগঠনের রূপকার জনাব ভীষ্মদেব বাড়ৈ।


এ ক্যটাগরির আরো খবর..