সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজন করা হয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প।
গত ২৬/০৭/২০১৯ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.চিন্ময় হাওলাদার।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সোনারতরীর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ। সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রণব কান্তি হাওলাদার এবং সিঙ্গাপুর প্রবাসী সিভিল ইঞ্জিনিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী কিরণ চন্দ্র বালা। অনুষ্ঠানটি যুব রেডক্রিসেন্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়। ডা. রতন বিশ্বাস এবং ডা. শুভাশীষ সরকারের নেতৃত্বে সহযোগী হিসেবে ছিলেন- ডা. অনিক বিশ্বাস, ডা. সুমন হালদার এবং ডা. জয়ন্ত বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী শরৎ চন্দ্র মল্লিক, প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল হোসেন, শ্রী অমূল্য রতন বিশ্বাস, শিক্ষক শ্রী দিলিপ ওঝা, শ্রী সুশীল চন্দ্র ঢালী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে দুটি বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের ব্রাড গ্রুপিং করা করা। এছাড়া প্রতি শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের মাঝে কবি ভীষ্মদেব বাড়ৈ এর ‘শতাব্দীর সিঁড়ি’ এবং ‘মিথিলা’ কাব্যগ্রন্থ পুরুস্কার হিসেবে প্রদান করা হয়। পরিশেষে, সোনারতরীর রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ এমন একটি মানবিক এবং সুন্দর কাজে সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সোনারতরীর জন্য দেশী বিদেশী সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।



